
নৈনিতাল, ২৪ জুন ( হি.স.): অপরাধ দমনে উত্তরাখন্ড পুলিশ শুরু করল অপারেশন প্রহার। এই বিশেষ অভিযান চালিয়ে বুধবার মুক্তেশ্বর পুলিশ গ্রেফতার করল এক দুষ্কৃতীকে । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তারা সিং (৩৯)। সে কাউল গ্রামের বাসিন্দা।
এদিন মুক্তেশ্বর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্র মারফত পুলিশ খবর পায়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ নৈনিতালের আদালতের জারি করা আগাম ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশের একটি দল বুধবার তল্লাশি অভিযান চালায়। অবশেষে ধারি তহসিলের কাছে অবস্থিত বাসভবন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তারা সিংকে । জিজ্ঞাসাবাদ চলছে ধৃত তারা সিংয়ের। তার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা , তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক