জনতা দরবারে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন শুভেন্দু অধিকারী
কলকাতা, ২৪ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার উদ্দেশ্যে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানুষের অভাব-অভিযোগ শুনলেন। কলকাতার সল্টলেকে অবস্থিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৪ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার উদ্দেশ্যে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানুষের অভাব-অভিযোগ শুনলেন। কলকাতার সল্টলেকে অবস্থিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য সদর দফতরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

এই কর্মসূচিপর্বে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা মানুষজন তাঁদের স্থানীয় সমস্যা, দাবি ও অভিযোগ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। নাগরিকরা প্রশাসনিক পরিষেবা, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁদের বক্তব্য জানান।

মুখ্যমন্ত্রী মানুষের অভিযোগগুলি গুরুত্ব সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এর পাশাপাশি, সংশ্লিষ্ট দফতরগুলিকে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

বিজেপি নেতাদের দাবি, ‘জনতার দরবার’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরকারের শীর্ষ স্তর পর্যন্ত সরাসরি নিজেদের সমস্যা পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁরা মনে করছেন, এই উদ্যোগের ফলে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় আরও মজবুত হবে।

এদিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এসে মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবিদাওয়া পেশ করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande