রানিনগরের প্রাক্তন তৃণমূল বিধায়কের গুদাম থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার
মুর্শিদাবাদ, ২৪ জুন (হি.স.): মুর্শিদাবাদের রানিনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের বহরমপুরের গুদাম থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করল পুলিশ ও প্রশাসন। বুধবার দুপুরে বহরমপুরের উত্তরপাড়া মোড় সংলগ্ন ওই গুদামে যান ডোমকলের মহকুমাশাসকের
রানিনগরের প্রাক্তন তৃণমূল বিধায়কের গুদাম থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার


মুর্শিদাবাদ, ২৪ জুন (হি.স.): মুর্শিদাবাদের রানিনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের বহরমপুরের গুদাম থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করল পুলিশ ও প্রশাসন। বুধবার দুপুরে বহরমপুরের উত্তরপাড়া মোড় সংলগ্ন ওই গুদামে যান ডোমকলের মহকুমাশাসকের দফতরের কর্মী এবং পুলিশ আধিকারিকরা। সেখান থেকে সরকারি ত্রাণের ত্রিপল, শাড়ি, কম্বল–সহ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়।

গুদামের এক কর্মী জানান, রানিনগরে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রাক্তন বিধায়ক বহরমপুরের এই গুদামে জিনিসগুলি মজুত রেখেছিলেন। দিন সাতেক আগেই ডোমকল মহকুমা প্রশাসনের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ত্রাণ সামগ্রী বিলি করার পর যদি কিছু অবশিষ্ট থাকে, তবে তা প্রশাসন ফেরত নিয়ে যাবে। সেই নির্দেশ মতোই বুধবার আধিকারিকরা এসে এই ত্রাণ সামগ্রী নিয়ে যান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande