আপত্তিকর ভিডিও দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, জালাউনে গ্রেফতার তিন
ওরাই, ২৪ জুন (হি.স.) : আপত্তিকর ভিডিও দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠল উত্তর প্রদেশের জালাউনে। ঘটনাটি ঘটেছে বুধবার কালপি থানার অন্তর্গত এলাকায়। আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে দিনের পর দিন অর্থ আদায়ের অভিযোগে পুলিশ গ্রেফতার করল তিন অ
আপত্তিকর ভিডিও দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, জালাউনে গ্রেফতার তিন


ওরাই, ২৪ জুন (হি.স.) : আপত্তিকর ভিডিও দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠল উত্তর প্রদেশের জালাউনে। ঘটনাটি ঘটেছে বুধবার কালপি থানার অন্তর্গত এলাকায়। আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে দিনের পর দিন অর্থ আদায়ের অভিযোগে পুলিশ গ্রেফতার করল তিন অভিযুক্তকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের মধ্যে প্রথমজন সোহরাপুরের বাসিন্দা সানি, দ্বিতীয়জন ছৌঙ্কের বাসিন্দা পুষ্পেন্দ্র কুশওয়াহা ওরফে বাবা এবং তৃতীয়জন মতিনগর-জলহুপুরের বাসিন্দা পুষ্পেন্দ্র কুমার ওরফে রাজা। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে নগদ ৯,২০০ টাকা, একটি মোবাইল ফোন, একটি অবৈধ পিস্তল এবং দুটি তাজা কার্তুজ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত তিন দুষ্কৃতী মোবাইল অ্যাপের সাহায্যে লোককে প্রলোভন দেখিয়ে তাদের আপত্তিকর ভিডিও তৈরি করার পর প্রাণনাশের হুমকি কিংবা সমাজ মাধ্যমে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করত। এই ঘটনা সামনে আসতেই জালাউন থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে এবং তল্লাশি অভিযান চালায়। তল্লাশি চালানোর সময় এদিন জলহুপুর-মাদারিপুর সড়কের বন বিভাগের ওয়াচ টাওয়ারের কাছ থেকে গ্রেফতার হয় সানি,পুষ্পেন্দ্র কুশওয়াহা এবং পুষ্পেন্দ্র কুমারকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande