
ওরাই, ২৪ জুন ( হি.স.) : উত্তর প্রদেশের ওরাইয়ে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার, আটা থানার অন্তর্গত এলাকায় । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মিঠু ও অঙ্কিত দ্বিবেদী। তারা পিপরান্যা গ্রামের বাসিন্দা। তল্লাশি অভিযানে পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া ১৩৫ গ্রাম সোনা , যার আন্তর্জাতিক বাজারমূল্য ২১ লক্ষ টাকা ও এবং নগদ ৯৭,০০০ হাজার টাকা।
বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , মঙ্গলবার এক ব্যক্তি আটা থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে সে জানায়, মঙ্গলবার তার বাড়িতে রাখা সোনা চুরি যায়। তার অভিযোগের ভিত্তিতে আটা থানার পুলিশ প্রাথমিকভাবে খোঁজখবর শুরু করে । গোপন সূত্র মারফত পুলিশ খবর পেয়ে বুধবার তল্লাশি অভিযান চালায়। এরপর ঘটনাস্থল থেকে মিঠু ও অঙ্কিত দ্বিবেদীকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক