(আপডেট) পারিবারিক বিবাদের জেরে ছেলে ও পুত্রবধূকে গুলি বাবার, মৃত ছেলে
ফতেহপুর, ২৪ জুন (হি.স.): পারিবারিক বিবাদের জেরে উত্তর প্রদেশের ফতেহপুরে বাবা তার ছেলে ও পুত্রবধূকে গুলি করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ছেলের । পুত্রবধূ বর্তমানে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার, বিন্ডকি থানার অন্তর্গত সীতাপুর গ্রামে। এদি
(আপডেট) পারিবারিক বিবাদের ছেলে ও পুত্রবধূকে গুলি বাবার, মৃত ছেলে


ফতেহপুর, ২৪ জুন (হি.স.): পারিবারিক বিবাদের জেরে উত্তর প্রদেশের ফতেহপুরে বাবা তার ছেলে ও পুত্রবধূকে গুলি করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ছেলের । পুত্রবধূ বর্তমানে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার, বিন্ডকি থানার অন্তর্গত সীতাপুর গ্রামে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের নাম অবনীশ ভার্মা (৩৬) এবং পুত্রবধূ প্রিয়াঙ্কা ভার্মা ওরফে মনীষা ভার্মা (৩২)। অভিযুক্তের নাম রামখিলাওয়ান ভার্মা। সে সীতাপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর পলাতক অভিযুক্ত।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার সকালে সীতাপুর গ্রামে পারিবারিক বিবাদের জেরে বাবা রামখেলাওয়ান ভার্মা তার বন্দুক দিয়ে ছেলে অবনীশ ভার্মা এবং পুত্রবধূ প্রিয়াঙ্কা ভার্মা ওরফে মনীষা ভার্মাকে গুলি করে। দুজনকেই গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পরবর্তীতে কানপুরের একটি হাসপাতালে পাঠানো হয় । তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অবনীশ ভার্মার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পলাতক অভিযুক্তকে খুঁজে বের করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande