তারাতলায় নির্মাণাধীন গুদাম বিপর্যয়: আহতদের তালিকা প্রকাশ করল রাজ্য, তদন্তের নির্দেশ
কলকাতা, ২৪ জুন (হি. স.) : বুধবার দুপুরে অতর্কিতে তারাতলা এলাকায় ঢালাইয়ের কাজের সময় একটি নির্মাণাধীন গুদাম ভেঙে পড়েছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফেও সংশ্লিষ্ট ঘটনায় প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে এবং আহতদের একটি
তারাতলায় নির্মাণাধীন গুদাম বিপর্যয়: আহতদের তালিকা প্রকাশ করল রাজ্য, তদন্তের নির্দেশ


কলকাতা, ২৪ জুন (হি. স.) : বুধবার দুপুরে অতর্কিতে তারাতলা এলাকায় ঢালাইয়ের কাজের সময় একটি নির্মাণাধীন গুদাম ভেঙে পড়েছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফেও সংশ্লিষ্ট ঘটনায় প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে এবং আহতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় আট (৮) জনের নাম রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১০ জন পুরুষ এবং একজন মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তালিকা অনুযায়ী আহতরা হলেন — দুর্বাসা মল্লান, মণি চাঁদ কুমার, শহীদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্ব প্রকাশ, বোদান মুন্ডা (মহিলা), রাজেন্দ্র রাও এবং রামপ্রসাদ চৌধুরী।

এই দুর্ঘটনায় গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন জন — রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী এবং তাঁদের মধ্যে একজন অপরিচিত। এই অপরিচিত ব্যক্তির বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত জানা যায়নি, জানার চেষ্টা চলছে। আহতদের মধ্যে একমাত্র মহিলার বয়স ২৮ বছর। তবে আহতদের অধিকাংশই, অর্থাৎ কমপক্ষে ছয় জন ২০ থেকে ২৮ বছর বয়সী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande