সাম্মানিক বৃদ্ধির দাবীতে বিক্ষোভ আন্দোলনে চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা
বাঁকুড়া, ২৫ জুন (হি. স.) : নতুন সরকারের বাজেটে উপেক্ষিত রাজ্যের চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা আন্দোলনে নেমেছেন। সাম্মানিক বৃদ্ধি র দাবীতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য পেন ডাউন । চলতি সপ্তাহের সোমবার রাজ্যের নতুন সরকারের অর্থম
সাম্মানিক বৃদ্ধির দাবীতে বিক্ষোভ আন্দোলনে চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা


বাঁকুড়া, ২৫ জুন (হি. স.) : নতুন সরকারের বাজেটে উপেক্ষিত রাজ্যের চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা আন্দোলনে নেমেছেন। সাম্মানিক বৃদ্ধি র দাবীতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য পেন ডাউন । চলতি সপ্তাহের সোমবার রাজ্যের নতুন সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অর্থ বাজেট পেশ করেছেন। এই বাজেটে রাজ্য কর্মচারীদের জন্য ২০ শতাংশ ডিএ ঘোষণা করার পর কর্মচারী মহলে খুশির হাওয়া। খুশির হাওয়া বইছে আশা কর্মী,অঙ্গনওয়াড়ি কর্মী মহলেও। ততটা খুশি না হলেও অখুশি নন সিভিক ভলান্টিয়ার,ভিলেজ পুলিশরা। তাদেরও মাসিক ভাতা বেড়েছে। কিন্তু রাজ্যের হাজার হাজার চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীদের সাম্মানিক বৃদ্ধি তো দূরের কথা তাঁরা যে চিকিৎসা পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সেকথা বোধহয় রাজ্য সরকারের নজরেই আসেনি। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সারা বাঁকুড়া জেলার ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন ও ফিফটিন ফিন্যান্স কমিশন যৌথভাবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন দেয়। পাশাপাশি এদিন থেকে তাঁরা পেন ডাউন কর্মসূচি নিয়েছেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবিগুলো মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ এই পেন ডাউন কর্মসূচি চলবে।

বিক্ষোভকারীদের অভিযোগ পালাবদলের পর তাঁরা আশা করেছিলেন নতুন সরকার তাঁদের কথা ভাববে। এই মূল্য বৃদ্ধির বাজারে তাঁরা যে কি কষ্ট করে জীবন যাপন করছেন তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। কিন্তু নতুন সরকার সবার কথা মনে রেখে বাজেট বরাদ্দ করলেও এই চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীদের কথা স্মরণেও আনলো না। এদিন সংগঠন গুলির পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি জানিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের দাবি গুলি হলো চুক্তি ভিত্তিক সংশ্লিষ্ট সমস্ত কর্মীকে স্থায়ীকরণ করতে হবে। সমকাজে সম বেতন দিতে হবে। স্থায়ী চাকরি জীবিদের মত বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, হাউস রেন্ট, নির্দিষ্ট ক্যাজুয়াল ও আর্ন লিভ সুবিধা, পেনশন, ইন্সুরেন্স সহ সমস্ত পরিষেবা দেওয়ারও দাবি জানানো হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, সংগঠন গুলির যৌথ স্মারকলিপি পেয়েছি। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তা উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande