(আপডেট) তারাতলায় উদ্ধারকাজে সেনা, ২০ জনকে জীবিত উদ্ধার: বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
​কলকাতা, ২৫ জুন (হি. স.) : তারাতলায় উদ্ধার কাজের জন্য ২১৫ সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের পর ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বিধানসভার অন্দরে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সভায় প্রথমার্ধে বিরোধী দলের নেতা আখরুজজামান অ
বিধানসভায় বাজেট অধিবেশনের ৬ষ্ঠ দিন


​কলকাতা, ২৫ জুন (হি. স.) : তারাতলায় উদ্ধার কাজের জন্য ২১৫ সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের পর ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বিধানসভার অন্দরে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সভায় প্রথমার্ধে বিরোধী দলের নেতা আখরুজজামান অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, গতকালের ঘটনায় সরকার পক্ষের সুস্পষ্ট বক্তব্য জানা দরকার। এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন - রাজ্যকে পথে বসিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। প্রায় ২০ মিনিট ধরে মুখ্যমন্ত্রী বিধানসভায় বৃহস্পতিবার সরকারের তরফেও বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে, ১২.০৭ মিনিটে ওই দুর্ঘটনা। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ডা. ইন্দ্রনীল খান সবার আগেই ঘটনাস্থলেই পৌঁছেছেন। লোহার বিমল কাটার মেশিন নেই একটিও রাজ্যের। প্রথম দফায় উদ্ধারের কাজে ত্রুটি দেখা গেলে তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে। সেনা ডাকতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর বিলম্ব ঘটেনি। ২০ জন জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ফোর্স - দুটি দল রাতভর কাজ করেছে। সিভিল ডিফেন্স এর ডাকা হয়। ২৬ সদস্যের একজোড়া কুইক রেসপন্স টিম তৎপরতার সঙ্গে কাজে নামে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande