দুপুরেই নামল আঁধার, ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দুর্যোগ কলকাতায়
কলকাতা, ২৫ জুন (হি.স.): দুপুরেই আঁধার নামল মহানগরী কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বৃষ্টি এতটাই হয়েছে যে, কলকাতার বিভিন্ন নীচু এলাকায় জল জমে যায়। বৃষ্টির পাশাপাশি ঘনঘন বাজও পড়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় জারি করা হয় সতর্কতা। বৃহস্পতিবা
দুপুরেই নামল আঁধার, ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দুর্যোগ কলকাতায়


কলকাতা, ২৫ জুন (হি.স.): দুপুরেই আঁধার নামল মহানগরী কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বৃষ্টি এতটাই হয়েছে যে, কলকাতার বিভিন্ন নীচু এলাকায় জল জমে যায়। বৃষ্টির পাশাপাশি ঘনঘন বাজও পড়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় জারি করা হয় সতর্কতা। বৃহস্পতিবার সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ছিল কলকাতায়। দুপুর দেড়টার পর আচমকাই আবহাওয়া বদলে যায়।

মুষলধারে বৃষ্টি ও সঙ্গে দমকা হাওয়া বইতে থাকে মহানগরী কলকাতায়। ঘণ্টা দুয়েকের টানা বৃষ্টিতে শহর কলকাতার বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়েছে। তাতে সমস্যায় পড়তে হয় শহরবাসীকে। ঘণ্টা দুয়েকের জন্য হলেও, তুমুল বৃষ্টিতে কার্যত থমকে যায় কলকাতা। মুহুর্মুহু বজ্রপাত আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande