আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদে গ্রেফতার দুই
মুর্শিদাবাদ, ২৫ জুন (হি.স.): বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। জালিয়াতি করে সরকারি টাকা হাতিয়ে নেওয়া এবং সাধারণ মানুষকে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে গ্রেফতার করা হলো দু’জনকে। বৃহস্পতিবার বহরমপুর থানার পুল
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদে গ্রেফতার দুই


মুর্শিদাবাদ, ২৫ জুন (হি.স.): বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। জালিয়াতি করে সরকারি টাকা হাতিয়ে নেওয়া এবং সাধারণ মানুষকে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে গ্রেফতার করা হলো দু’জনকে। বৃহস্পতিবার বহরমপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

ধৃতদের নাম জালাল শেখ এবং মহিবুল শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জনেরই বাড়ি বহরমপুরের নওদাপানুর গ্রাম পঞ্চায়েতের বেজপাড়ায়। ধৃতদের বৃহস্পতিবার বহরমপুরে মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে পেশ করা হলে, বিচারক তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande