নিট কেলেঙ্কারি থেকে রাজ্যের আইনশৃঙ্খলা, গোঘাটে সাংবাদিক বৈঠক সরব কংগ্রেস
​আরামবাগ , ২৫জুন (হি.স) : গোঘাটে অনুষ্ঠিত হল ভারতীয় জাতীয় কংগ্রেসের হুগলি জেলা (টু) আরামবাগ কংগ্রেস কমিটির অন্তর্গত গোঘাট ব্লক কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। বৃহস্পতিবার আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের ব্লক ও জেলা নেতৃ
গোঘাটে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন


​আরামবাগ , ২৫জুন (হি.স)

: গোঘাটে অনুষ্ঠিত হল ভারতীয় জাতীয় কংগ্রেসের হুগলি জেলা (টু) আরামবাগ কংগ্রেস কমিটির অন্তর্গত গোঘাট ব্লক কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। বৃহস্পতিবার আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের ব্লক ও জেলা নেতৃত্ব।

​সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা সাম্প্রতিক নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নিট কেলেঙ্কারির নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

​একই সঙ্গে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

​এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস নেতারা। আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন ও বিকল্প রাজনৈতিক শক্তির সন্ধান করছেন।

​আগামী দিনে জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার বার্তাও দেন কংগ্রেস নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande