
শিবসাগর (অসম), ২৭ জুন (হি.স.) : শিবসাগরে পুলিশের অভিযানে ৪০টি চোরাই গরু উদ্ধার হয়েছে। গবাদি পশু পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজনের পরিচয় বিজয় দলে এবং অমর ডেকা।
আজ শনিবার জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার গভীর রাতে ৩৭ নম্বর জাতীয় সড়কে পরিচালিত অভিযানে একটি ট্ৰাকের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ওই চোরাই গরুগুলি উদ্ধার করা হয়েছে। গরুগুলির বৈধ কোনও নথিপত্র দেখাতে না পারায় ট্রাকটির চালক ও সহকারী যথাক্রমে বিজয় দলে এবং অমর ডেকাকে আটক করা হয়েছে।
পুলিশের আধিকারিক সূত্র জানিয়েছে, ট্রাকটি ডিব্রুগড় থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। গরু পাচারে ব্যবহৃত ট্রাককে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস