একুশে জুলাই ধর্মতলায় সভা করতে চান মমতা, তৃণমূলের চিঠি পুলিশকে
কলকাতা, ২৭ জুন (হি.স.): রাজ্যে সরকারের পালাবদল হয়েছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দলও ভেঙে গিয়েছে। এমতাবস্থায় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই একুশে জুলাইয়ের সভা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে
ধর্মতলায় তৃণমূলের ধর্না ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা, ভাষণ থামালেন মমতা


কলকাতা, ২৭ জুন (হি.স.): রাজ্যে সরকারের পালাবদল হয়েছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দলও ভেঙে গিয়েছে। এমতাবস্থায় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই একুশে জুলাইয়ের সভা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।

বরাবরই ধর্মতলার ওই জায়গায় দলের এই কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। কিন্তু, ওই সমাবেশ ঘিরে রাজনৈতিক ও আইনি স্তরে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে। এই অবস্থায় স্থান বদলে রাজি নয় তৃণমূল। গত কয়েক দিন ধরে সভার প্রাথমিক প্রস্তুতি সেরে অবশেষে দলের তরফে পুলিশে অনুমতির জন্য চিঠি দেওয়া হল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande