
হুগলি, ২৭ জুন (হি.স.): চাঞ্চল্যকর ঘটনা হুগলি জেলার রিষড়ায়। এক মহিলার গলার নলিকাটা মৃতদেহ মিলল তাঁর ঘরের বিছানা থেকে। শনিবার সকালে হুগলির রিষড়ার ২০ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার ঘটনা। নিহতের নাম মনিকা সরকার (৩২)।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে মহিলার কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা গেটের তালা ভেঙে দরজা খুলে ওই দৃশ্য দেখেন। পাশে তাঁর বছর ছয়েকের মেয়ে ঘুমোচ্ছিল। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায়।
জানা যায়, ওই ভাড়াবাড়িতে মেয়েকে নিয়েই থাকতেন মনিকা। তাঁর স্বামী দীপঙ্কর কর্মসূত্রে দিল্লিতে থাকেন। কয়েক দিন আগে রিষড়ায় আসেন। তবে, এ দিন বাড়িতে দীপঙ্করকে কেউ দেখেননি। পুলিশের অনুমান, প্রথমে শ্বাসরোধ করে, তারপর গলা কেটে খুন করা হয় মহিলাকে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ