মহারাষ্ট্র টেট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শেষ মুহূর্তে বাতিল পরীক্ষা
থানে, ২৮ জুন (হি.স.) : প্রশ্নফাঁসের অভিযোগে মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা (মহা-টেট) শেষ মুহূর্তে বাতিল করল মহারাষ্ট্র পরীক্ষা পরিষদ। রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষা। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত ন
মহারাষ্ট্র টেট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শেষ মুহূর্তে বাতিল পরীক্ষা


থানে, ২৭ জুন (হি.স.) : প্রশ্নফাঁসের অভিযোগে মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা (মহা-টেট) শেষ মুহূর্তে বাতিল করল মহারাষ্ট্র পরীক্ষা পরিষদ। রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষা। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পরীক্ষার দিন পরে পরিষদের সরকারি ওয়েবসাইটে জানানো হবে।

মহারাষ্ট্র পরীক্ষা পরিষদ সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিওয়ান্ডি এলাকায় একটি ফাঁস হওয়া প্রশ্নপত্রের কপি হাতে আসে। সেটি যাচাই করে দেখা যায়, ২৮ জুনের পরীক্ষার প্রশ্নের সঙ্গে একাধিক প্রশ্নের হুবহু মিল রয়েছে। এরপরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বছর রাজ্যজুড়ে ১,০২৮টি পরীক্ষাকেন্দ্রে মোট ৪ লক্ষ ২৮ হাজার ১২২ জন পরীক্ষার্থী মহা-টেটে বসার কথা ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি, ৪৫ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী ছিলেন পুনে জেলার।

পুলিশ জানিয়েছে, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় কিছু কোচিং সেন্টার এবং শিক্ষা দফতরের কয়েকজন কর্মীরও যোগ থাকতে পারে। গোটা চক্রের মূল পান্ডাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। এর আগে নিট-ইউজি প্রশ্নফাঁস মামলায় গ্রেফতার হওয়া ১৩ জনের মধ্যে নয় জনই মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। মহা-টেট পরীক্ষা বাতিলের ঘটনায় ফের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande