রাজনৈতিক প্রভাব খাটিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ, ধৃত যুব সভাপতিকে আদালতে তোলার সময় ডিম ছুড়ে বিক্ষোভ
কালনা, ২৭ জুন (হি. স.) : রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর অঞ্চলের যুব সভাপতি সৌভাগ্য মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার নাদনঘাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। প
রাজনৈতিক প্রভাব খাটিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ, ধৃত যুব সভাপতিকে আদালতে তোলার সময় ডিম ছুড়ে বিক্ষোভ


কালনা, ২৭ জুন (হি. স.) : রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর অঞ্চলের যুব সভাপতি সৌভাগ্য মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার নাদনঘাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই যুব নেতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিজের রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে প্রায় ১০ থেকে ১১ লক্ষ টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই আর্থিক প্রতারণার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

শনিবার ধৃত সৌভাগ্য মজুমদারকে কালনা আদালতে পেশ করা হয়। আদালতে তোলার সময় সেখানে চরম উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত যুব নেতাকে গাড়ি থেকে নামানোর সময় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে সাময়িকভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ধৃতকে আদালতে হাজির করে। এই ঘটনার পেছনে আর কার কার যোগ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande