তারাতলা বিপর্যয়: কাঠামো পরিদর্শনে ঘটনাস্থলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের বিশেষজ্ঞ দল
কলকাতা, ২৭ জুন (হি. স.) : তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় তদন্ত ও পরিস্থিতি খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন বিশেষজ্ঞরা। শনিবার সকালে দুর্ঘটনাস্থলের পরিকাঠামো ও নির্মাণশৈলী পরিদর্শন করতে তারাতলায় যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের এক
তারাতলা বিপর্যয়: কাঠামো পরিদর্শনে ঘটনাস্থলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের বিশেষজ্ঞ দল


কলকাতা, ২৭ জুন (হি. স.) : তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় তদন্ত ও পরিস্থিতি খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন বিশেষজ্ঞরা। শনিবার সকালে দুর্ঘটনাস্থলের পরিকাঠামো ও নির্মাণশৈলী পরিদর্শন করতে তারাতলায় যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুনের এই ভয়াবহ বিপর্যয়ে ১৬ জনের মৃত্যুর পর ওই বহুতলের নির্মাণকাজে কী ধরনের ত্রুটি ছিল, তা নিরূপণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেই উদ্দেশ্যেই এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা ঘটনাস্থল ঘুরে দেখেন। তাঁরা ভেঙে পড়া গোডাউনের কংক্রিটের স্তম্ভ, লোহার বিম এবং ছাদের কাঠামোগত নকশা ও ব্যবহৃত উপকরণের গুণমান প্রাথমিকভাব পরীক্ষা করেন।

বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা জানিয়েছেন, এই ধরনের একটি বড় মাপের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে নিয়মমাফিক সুরক্ষাবিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ করে তাঁরা দ্রুত একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। বিশেষজ্ঞদের এই পরিদর্শন ও তাঁদের দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আগামী দিনে এই মামলার তদন্ত প্রক্রিয়া আরও গতি পাবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande