চলবে জরুরি কাজ, রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
কলকাতা, ২৭ জুন (হি.স.): জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতু রবিবার আরও এক দফা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সেতুতে যান চ
চলবে জরুরি কাজ, রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু


কলকাতা, ২৭ জুন (হি.স.): জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতু রবিবার আরও এক দফা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

ওই সময়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। রবিবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং বদলের কাজ করবে। জনসাধারণের নিরাপত্তা ও কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন ১২ ঘণ্টা সেতু বন্ধ থাকাকালীন বিভিন্ন দিক থেকে আসা যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande