গোঘাটে তৃণমূল নেতা কে জুতো পেটা, চাঞ্চল্য এলাকায়,ভাইরাল ছবি
আরামবাগ , ২৭ জুন (হি.স.): হুগলির গোঘাট-১ ব্লকের বাঘারবাড় এলাকায় এক তৃণমূল নেতাকে জুতোপেটা করা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরেও শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় সূত্রের দাবি, অ
তৃণমূল নেতাকে জুতোপেটা গোঘাটে


আরামবাগ , ২৭ জুন (হি.স.): হুগলির গোঘাট-১ ব্লকের বাঘারবাড় এলাকায় এক তৃণমূল নেতাকে জুতোপেটা করা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরেও শুরু হয়েছে জোর চর্চা।

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত তৃণমূল নেতার নাম গৌতম পাত্র। এলাকার একাংশের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার এবং স্কুলের মিড-ডে মিলের টাকা আত্মসাতের মতো একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে উঠে আসছিল। সেই ক্ষোভ থেকেই কিছু গ্রামবাসী, যার মধ্যে মহিলারাও ছিলেন, তাঁকে জুতো দিয়ে মারধর করেন বলে দাবি করা হচ্ছে।

তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। অভিযুক্ত গৌতম পাত্রের প্রতিক্রিয়াও এখনও জানা যায়নি।

ঘটনার তদন্ত ও উভয় পক্ষের বক্তব্য সামনে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে। বর্তমানে ভাইরাল হওয়া ছবি ও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande