পুরশুড়া তে গঙ্গা পূজা উদ্বোধনে বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ ,২৭জুন (হি.স.): পুরশুড়া বিধানসভার কনকপুর উত্তরপাড়া এলাকায় আয়োজিত মা গঙ্গার পবিত্র পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো শনিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। পুজোর উদ্বোধনের পর বিধায়ক মা গঙ্গার আরাধনা করেন এবং এলাকা
পুজো উদ্বোধনে  বিমান ঘোষ


আরামবাগ ,২৭জুন (হি.স.): পুরশুড়া বিধানসভার কনকপুর উত্তরপাড়া এলাকায় আয়োজিত মা গঙ্গার পবিত্র পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো শনিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।

পুজোর উদ্বোধনের পর বিধায়ক মা গঙ্গার আরাধনা করেন এবং এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনাও জানানো হয়। অনুষ্ঠানে এলাকার বহু ভক্ত ও বাসিন্দার উপস্থিতিতে ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

এদিন বিধায়ক বিমান ঘোষ বলেন, কনকপুর উত্তরপাড়ার মা গঙ্গার পবিত্র পুজোর শুভ উদ্বোধনে উপস্থিত থেকে আশীর্বাদ লাভের সৌভাগ্য হয়েছে। মা গঙ্গার কাছে প্রার্থনা করি, সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হবে। এলাকার মানুষের সক্রিয় অংশগ্রহণে উৎসবকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande