বাগনানে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় ধৃত আরও এক, এযাবৎ পাকড়াও ১১
হাওড়া, ২৮ জুন (হি.স.): হাওড়ার বাগনানে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো সিআইডি। এই ঘটনায় মোট ৫১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। শনিবারই হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র পরিবারের স
মহারাষ্ট্রে টেট প্রশ্ন-ফাঁস কাণ্ডে পাকড়াও ৩


হাওড়া, ২৮ জুন (হি.স.): হাওড়ার বাগনানে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো সিআইডি। এই ঘটনায় মোট ৫১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। শনিবারই হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা শুরু সিআইডি-র। হাওড়া জেলা পুলিশ ও সিআইডি-র যৌথ উদ্যোগে শ্যামপুর থানা এলাকা থেকে শেখ সৈফুদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ জুন রাতে বাগনান ৫ নম্বর মণ্ডলের ১৯৭ নম্বর বুথের সহ-সভাপতি, বাঁটুল গ্রামের বাসিন্দা প্রশান্ত দে খুন হয়েছিলেন। সেই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande