অনশন শুরুর আগে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা সোনম ওয়াংচুকের
নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.) : অনির্দিষ্টকালের অনশন শুরু করার আগে রবিবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান পরিবেশ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুক। এরপর তিনি যন্তর-মন্তরে শুরু করেন অনশন কর্মসূচি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফ
অনশন শুরুর আগে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা সোনম ওয়াংচুকের


নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.) : অনির্দিষ্টকালের অনশন শুরু করার আগে রবিবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান পরিবেশ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুক। এরপর তিনি যন্তর-মন্তরে শুরু করেন অনশন কর্মসূচি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকে জানান, সিজেপি-র উদ্যোগে চলা এই আন্দোলনের অংশ হিসেবেই ওয়াংচুক অনশনে বসেছেন।

সিজেপি-র দাবি, নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ঘটনার পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও সংস্কারের দাবিও তোলা হয়েছে।

এর আগে একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক জানিয়েছিলেন, ২৭ জুন পর্যন্ত তিনি কেন্দ্রের প্রতিক্রিয়ার অপেক্ষা করবেন। শিক্ষা ব্যবস্থার সংস্কার কিংবা লাদাখের পরিবেশ ও সংস্কৃতি রক্ষার বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে ২৮ জুন থেকে যন্তর-মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসবেন।

সিজেপি দেশজুড়ে যুবসমাজ ও সাধারণ নাগরিকদের যন্তর-মন্তরে উপস্থিত হয়ে এই আন্দোলনের প্রতি সংহতি জানানোরও আহ্বান জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande