করাচি ইস্যুতে পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন, সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ ভারতের
নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): করাচির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ভারত। পাশাপাশি, অন্যের বিরুদ্ধে অভিযোগ না তুলে নিজেদের দেশে সক্রিয় সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে বিশ্বাস
করাচি ইস্যুতে পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন, সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ ভারতের


নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): করাচির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ভারত। পাশাপাশি, অন্যের বিরুদ্ধে অভিযোগ না তুলে নিজেদের দেশে সক্রিয় সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিল নয়াদিল্লি।

রবিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, করাচির ঘটনাকে ঘিরে পাকিস্তানের প্রকাশিত প্রতিবেদন ভারত দেখেছে, যেখানে ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। ভারত এই অভিযোগগুলি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত আত্মসমালোচনা করা এবং নিজেদের দেশে থাকা সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, পাকিস্তানের উচিত রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করার প্রবণতা থেকেও বেরিয়ে আসা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande