বর্ধমানে ধৃত দুই তৃণমূল নেতাকে আদালতে পেশ
পূর্ব বর্ধমান, ২৮ জুন (হি.স.): শনিবার গ্রেফতারির পর রবিবার সাতসকালেই বর্ধমানের পুরপ্রতিনিধি তথা তৃণমূল নেতা সুমিত শর্মা এবং রায়না ২ ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পাকে আদালতে পেশ করল পুলিশ। বর্ধমান থানা ও মাধবডিহি থানার পু
বর্ধমানে ধৃত দুই তৃণমূল নেতাকে আদালতে পেশ


পূর্ব বর্ধমান, ২৮ জুন (হি.স.): শনিবার গ্রেফতারির পর রবিবার সাতসকালেই বর্ধমানের পুরপ্রতিনিধি তথা তৃণমূল নেতা সুমিত শর্মা এবং রায়না ২ ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পাকে আদালতে পেশ করল পুলিশ। বর্ধমান থানা ও মাধবডিহি থানার পুলিশের এই তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, জনরোষ থেকে বাঁচাতে তাঁদের সাতসকালে আদালতে তোলা হয়। এই গ্রেফতারির পর থেকে বর্ধমান ও রায়না এলাকায় রাজনৈতিক পরিবেশ যথেষ্ট থমথমে। পরিস্থিতি সামাল দিতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande