
দক্ষিণ ২৪ পরগনা, ২৮ জুন (হি.স.): জমি সংক্রান্ত বিবাদ এবং টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরে ভাগ্নেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বয়ং মামার বিরুদ্ধে। শনিবার গভীর রাতে নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চন্দনেশ্বর থানার শকুন্তলা চরপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। নিহত যুবকের নাম সাকির ডাক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি এবং বেশ কিছু টাকাপয়সার লেনদেন নিয়ে সাকিরের পরিবারের সঙ্গে তাঁর মামার বিবাদ ছিল। শনিবার রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করে। বিবাদের জেরে ভাগ্নেকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে মামার বিরুদ্ধে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ