দিল্লিতে মালব্য নগরে রেস্তোরাঁয় আগুন, মৃত্যু ১০ জনের
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): দিল্লির অভিজাত এলাকা মালব্য নগরে একটি রেস্তোরাঁয় আগুন লেগে মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকালে দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। সকাল ৯টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। দম
দিল্লিতে মালব্য নগরে রেস্তোরাঁয় আগুন, মৃত্যু ১০ জনের


নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): দিল্লির অভিজাত এলাকা মালব্য নগরে একটি রেস্তোরাঁয় আগুন লেগে মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকালে দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। সকাল ৯টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল।

দমকল জানিয়েছে, মালব্য নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। দমকল জানিয়েছে, বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande