
হোশিয়ারপুর, ৩ জুন (হি.স.): পঞ্জাবের হোশিয়ারপুরে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের ঘটনা। বাবা-মায়ের সঙ্গে কাজের জায়গায় গিয়েছিল মেয়েটি। সেখানে পাশের অস্থায়ী একটি ছাউনিতে সে জুতো খুলে রাখে। খানিক পরে খেয়াল পড়লে বাবা-মাকে জানায়, জুতো নিয়েই চলে আসবে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও মেয়ে না ফেরায় বাবা-মা তাকে খুঁজতে যান। ছাউনিতে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। কাছেই একটি ঝোপের মধ্যে দেখেন, হরদেশ ওরফে বান্টু নামে এক যুবক নাবালিকাকে ধর্ষণ করছিল। বাবা-মা পৌঁছতেই সে পালিয়ে যায়। পকসো ধারায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ