
পাটনা, ৩ জুন (হি.স.): পাটনায় জনপ্রিয় শিক্ষক খান স্যারের কোচিং সেন্টারের বাইরে চলল গুলি। মঙ্গলবার রাতে পাটনার মুসাল্লাপুর হাটের কাছে শিক্ষক খান স্যারের কোচিং ইনস্টিটিউটের বাইরে গুলি চলে। এই ঘটনায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই ঘটনাস্থলে যান পাটনা এসএসপি, এসপি এবং একাধিক পুলিশ দল। অন্য একটি কোচিং ইনস্টিটিউটের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।
এসপি সিটি দীক্ষা জানিয়েছে, এই ঘটনায় জড়িতরা রাস্তার ওপারে অবস্থিত কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে। বর্তমানে সবকিছু যাচাই করা হচ্ছে; অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে এবং পরবর্তী কার্যক্রম চলছে। সমস্ত ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং সবকিছু যাচাই করা হচ্ছে। আমরা খবর পেয়েছি, একজন ব্যক্তি আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে; এখনও পর্যন্ত ১০ থেকে ১২ জনকে শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে খান স্যারের কোচিং ইনস্টিটিউটের বাইরে গুলি চলার খবর ছড়িয়ে পড়তেই বুধবার সকালে বিশাল সংখ্যক শিক্ষার্থীরা ইনস্টিটিউটটির বাইরে জড়ো হন। তাই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ