বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের বেশ কিছু এলাকা, ভোগান্তি
মুম্বই, ৩ জুন (হি.স.): প্রবল বৃষ্টি মুম্বইয়ে। বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় বান্দ্রা, ভাসাই, আন্ধেরি-সহ বেশ কিছু অংশে। এর জেরে বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে আন্ধেরি সাবওয়েতে। সেখানে কয়েক ফুট জল দাঁড়িয়ে যায় এ দিন। এর ফলে
বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের বেশ কিছু এলাকা


মুম্বই, ৩ জুন (হি.স.): প্রবল বৃষ্টি মুম্বইয়ে। বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় বান্দ্রা, ভাসাই, আন্ধেরি-সহ বেশ কিছু অংশে। এর জেরে বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে আন্ধেরি সাবওয়েতে। সেখানে কয়েক ফুট জল দাঁড়িয়ে যায় এ দিন। এর ফলে ওই সাবওয়ে দিয়ে বন্ধ করে দিতে হয় যান চলাচল। তৈরি হয় যানজট। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

এ দিন আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এটি প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতর এও জানিয়েছে, এ দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলে ভাসতে পারে কোলবা-সহ বিস্তীর্ণ এলাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande