
হায়দরাবাদ, ৩ জুন (হি.স.): উন্নয়ন নিয়ে কংগ্রেস ও বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন কে টি রামা রাও। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কে টি রামা রাও বলেন, কংগ্রেস হোক অথবা বিজেপি, এখন দেশের অনেক রাজ্যেই তারা ক্ষমতায় আছে। যদি কেউ প্রমাণ করতে পারে, কেসিআর-এর নেতৃত্বে তেলেঙ্গানার চেয়ে ভারতের অন্য কোনও রাজ্য বেশি উন্নতি করেছে, তাহলে আমি পাকাপাকিভাবে রাজনীতি ছেড়ে দেব। কংগ্রেস এবং বিজেপি উভয়ের প্রতিই এটা আমার খোলা চ্যালেঞ্জ।
অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী এবং জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণের 'এটা কি আপনার বাবার সম্পত্তি?' মন্তব্যের প্রসঙ্গে বিআরএস-এর কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাও বলেন, পবন কল্যাণকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, নিঃসন্দেহে, তেলেঙ্গানা হলো এই মাটির সন্তানদের এবং এখানে বসবাসকারী ৪ কোটি মানুষের সম্পত্তি। আপনারা এখানে থাকতে, আসতে এবং বসবাস করতে সর্বদা স্বাগত। আপনাদের পরিবার এখানে, আপনাদের ব্যবসা এখানে। থাকুন, আপনাদের কে আটকাচ্ছে? গত ১০ বা ১২ বছরে কোথাও কি সামান্যতম কোনো সমস্যাও হয়েছে? যদিও আমরা অঞ্চল হিসেবে আলাদা হয়েছি, আমরা মানুষ হিসেবে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে চেয়েছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ