
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষ্যে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে এক্স মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকদের নিষ্ঠা ও একাগ্রতা সুস্থ সমাজ গঠনের পথ প্রশস্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, জাতীয় চিকিৎসক দিবসে সমস্ত চিকিৎসককে জানাই শুভেচ্ছা। সুস্বাস্থ্য ও নিরাময় নিশ্চিতকরণ এবং উন্নত জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে চিকিৎসকদের নিষ্ঠা ও একাগ্রতা শক্তিশালী ও সুস্থ সমাজ গঠনের পথ প্রশস্ত করছে। এই দিনটি সমাজের সেবায় আপনাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করুক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ