দিল্লিতে ছয় লেনের দ্বারকা টানেল নির্মাণের অনুমোদন কেন্দ্রের
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকার বুধবার দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়েকে বসন্ত কুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গের সঙ্গে সংযোগকারী জাতীয় সড়ক-১৪৮ এই-এর জন্য একটি ৬-লেনের রোড টানেল নির্মাণের অনুমোদন দিয়েছে। এদিন নতুন দিল্লিতে সংবাদমাধ্যমকে এ বি
দিল্লিতে ছয় লেনের দ্বারকা টানেল নির্মাণের অনুমোদন কেন্দ্রের


নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকার বুধবার দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়েকে বসন্ত কুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গের সঙ্গে সংযোগকারী জাতীয় সড়ক-১৪৮ এই-এর জন্য একটি ৬-লেনের রোড টানেল নির্মাণের অনুমোদন দিয়েছে। এদিন নতুন দিল্লিতে সংবাদমাধ্যমকে এ বিষয়ে অবহিত করার সময় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ৮.১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি মোট ৬,৯৬৯ কোটি টাকারও বেশি ব্যয়ে বাস্তবায়িত হবে।

তিনি বলেন, এই প্রকল্পটি পশ্চিম ও দক্ষিণ দিল্লির মধ্যে দ্রুততর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে এবং দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জের সঙ্গে আরবান এক্সটেনশন রোড-২/দ্বারকা এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপন করবে। বৈষ্ণব জানান, এই সংযোগস্থলে যানজট নিরসনের লক্ষ্যে নেলসন ম্যান্ডেলা মার্গ বরাবর ১.৮ কিলোমিটার দীর্ঘ একটি এলিভেটেড রোড বা উড়ালপথ নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এইমস এবং মহিপালপুরের মধ্যে একটি এলিভেটেড করিডোর নির্মাণেরও প্রস্তাব করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande