দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বাসে আগুন; মৃত্যু দুই যাত্রীর, আহত ১৭ জন
দৌসা, ১ জুলাই (হি.স.): রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই একটি বাস। একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর। এছাড়াও ১৭ জন আহত হয়েছেন। বুধবার সকাল
আরামবাগে বাস দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার, আহত অনেক যাত্রী


দৌসা, ১ জুলাই (হি.স.): রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই একটি বাস। একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর। এছাড়াও ১৭ জন আহত হয়েছেন।

বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর কোলওয়া থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর হরিদ্বার থেকে ইন্দোরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারায়, এরপর বাসে আগুন ধরে যায়। অতিরিক্ত এসপি যোগেন্দ্র ফৌজদার বলেন, দিল্লি হাইওয়ের ওপর ইন্দোর থেকে হরিদ্বারগামী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে, এতে ২ জন যাত্রী নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন। বাসটিতে আগুন ধরে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande