(আপডেট) দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বাসে আগুন; মৃত্যু ৮ যাত্রীর, আহত ১১ জন
দৌসা, ১ জুলাই (হি.স.): রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন যাত্রীর। এছাড়াও ১১ জন আহত হয়েছেন। বুধবার সকাল
(আপডেট) দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বাসে আগুন; মৃত্যু ৮ যাত্রীর, আহত ১১ জন


দৌসা, ১ জুলাই (হি.স.): রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন যাত্রীর। এছাড়াও ১১ জন আহত হয়েছেন।

বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ভোররাতে রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর কোলওয়া থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর হরিদ্বার থেকে ইন্দোরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারায়, এরপর বাসে আগুন ধরে যায়। অতিরিক্ত এসপি যোগেন্দ্র ফৌজদার বলেন, দিল্লি হাইওয়ের ওপর ইন্দোর থেকে হরিদ্বারগামী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে আগুন ধরে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ মুরারি লাল মিনা বলেন, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে; ভোররাত ৩টে নাগাদ দুর্ঘটনার পর একটি বাসে আগুন লেগে যায়। এখনও পর্যন্ত সম্পূর্ণ পুড়ে যাওয়া আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জনকে এখানে ভর্তি করা হয়েছে।

দৌসার ডিস্ট্রিক্ট কালেক্টর ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডঃ সৌম্য ঝা বলেন, ঋষিকেশ থেকে ইন্দোরগামী বাসটি ভোররাত সোয়া ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে জয়পুর-বান্দিকুই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। প্রায় ২৪-২৫ জন যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাঁদের উদ্ধার করা হয়েছে; তাঁরা বর্তমানে সুস্থ আছেন। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চালানোর সময় আমরা কিছু পুড়ে যাওয়া দেহাবশেষ উদ্ধার হয়। সেগুলো হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনও চলছে। হতাহতের মোট সংখ্যার বিষয়ে—এই মুহূর্তে আমরা কেবল একটি আনুমানিক হিসাব দিতে পারছি; চূড়ান্ত সংখ্যাটি এখনও নিশ্চিত নয়। এতে প্রায় সাত-আটজনের মৃত্যু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande