আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৫ জনের
লখনউ, ১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে দুই নাবালিকা-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার স্লিপার বাসটি হরিয়ানা থেকে বিহারের দিকে যাচ্ছিল এবং গাড়িটি আগ্রা থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল; এই সময়
আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৫ জনের


লখনউ, ১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে দুই নাবালিকা-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার স্লিপার বাসটি হরিয়ানা থেকে বিহারের দিকে যাচ্ছিল এবং গাড়িটি আগ্রা থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল; এই সময় দ্রুতগতির বাসটি পেছন থেকে গাড়িটিকে ধাক্কা মারে।

সংঘর্ষের পর বাসটি এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে উল্টে যায়। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে, গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বাঙ্গারমাউ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহতদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জেলাশাসক ঘনশ্যাম মিনা, পুলিশ সুপার জয় প্রকাশ সিং এবং বাঙ্গারমাউ-এর এসডিএম ব্রিজমোহন শুক্লা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ও পরিস্থিতি খতিয়ে দেখেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande