(আপডেট) দেশজুড়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমাল তেল সংস্থাগুলি, গৃহস্থালির গ্যাসের দামে পরিবর্তন নেই
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : জুলাই মাসের প্রথম দিন থেকেই দেশজুড়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি)। বুধবার থেকে কার্যকর হওয়া এই সংশোধিত দামে বিভিন্ন শহরে বাণিজ্যিক এলপিজি সিলি
দেশজুড়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমাল তেল সংস্থাগুলি, গৃহস্থালির গ্যাসের দামে পরিবর্তন নেই


নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : জুলাই মাসের প্রথম দিন থেকেই দেশজুড়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি)। বুধবার থেকে কার্যকর হওয়া এই সংশোধিত দামে বিভিন্ন শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য ১৭৪ টাকা থেকে ১৮৩.৫০ টাকা পর্যন্ত কমেছে।

সবচেয়ে বেশি ১৮৩.৫০ টাকা দাম কমেছে দিল্লিতে। অন্যদিকে, কলকাতায় সর্বনিম্ন ১৭৪ টাকা কমানো হয়েছে।

এই মূল্যছাড়ে রেস্তোরাঁ, খাবারের দোকান, হোটেল এবং ক্যাটারিং পরিষেবার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তবে এই মূল্য সংশোধন শুধুমাত্র ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

তেল সংস্থাগুলির তথ্য অনুযায়ী, সর্বশেষ সংশোধনের পর দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমে ৩,১১৩.৫০ টাকা থেকে ২,৯৩০ টাকায় নেমে এসেছে। মুম্বইয়ে ১৮২ টাকা কমে এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২,৮৮৫.৫০ টাকা। কলকাতায় ১৭৪ টাকা মূল্যহ্রাসের ফলে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ৩,০৮১.৫০ টাকা। চেন্নাইয়ে ১৭৭ টাকা কমে এই সিলিন্ডারের খুচরো মূল্য দাঁড়িয়েছে ৩,১০৬ টাকা।

জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এও বাণিজ্যিক এলপিজির দাম কমেছে। নয়ডায় ১৮৩.৫০ টাকা কমে নতুন দাম হয়েছে ২,৯৩০ টাকা। গুরগাঁওয়ে ১৮২.৫০ টাকা কমে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ২,৯৪৭.৫০ টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande