ডিজিটাল ইন্ডিয়ার ১১ বছর দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়ন করেছে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ শাসনব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, নাগরিকদের ক্ষমতায়ন করেছে ও সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে ডিজিটাল ইন্ডিয়া উদ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ শাসনব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, নাগরিকদের ক্ষমতায়ন করেছে ও সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ। এই উদ্যোগের ১১ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী বলেন, ডিজিটাল ইন্ডিয়া জীবনের প্রতিটি দিককে স্পর্শ করেছে।

তিনি এক্স মাধ্যমে জানান, এই উদ্যোগটি দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নে এবং নাগরিকদের জীবনকে সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সম্প্রসারণ থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের প্রসার পর্যন্ত, এই উদ্যোগের অভূতপূর্ব সাফল্য ভারতের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর স্বচ্ছতার সঙ্গে সুবিধাভোগীদের কাছে পৌঁছাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande