আরজেডির ২৯তম প্রতিষ্ঠা দিবস পালন, লালুর বার্তা— গরিব, বঞ্চিত ও পিছিয়ে পড়াদের কণ্ঠস্বর হয়েই থাকবে দল
পাটনা, ১ জুলাই (হি.স.) : ২৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার পাটনায় রাষ্ট্রীয় জনতা দল-এর রাজ্য কার্যালয়ে উৎসবের আবহে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের সভাপতি লালুপ্রসাদ যাদব কর্মীদের উদ্দেশে বলেন, রাষ্ট্রীয় জনতা দল সবসময় গরিব, বঞ্চিত, পি
আরজেডির ২৯তম প্রতিষ্ঠা দিবস পালন, লালুর বার্তা— গরিব, বঞ্চিত ও পিছিয়ে পড়াদের কণ্ঠস্বর হয়েই থাকবে দল


পাটনা, ১ জুলাই (হি.স.) : ২৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার পাটনায় রাষ্ট্রীয় জনতা দল-এর রাজ্য কার্যালয়ে উৎসবের আবহে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের সভাপতি লালুপ্রসাদ যাদব কর্মীদের উদ্দেশে বলেন, রাষ্ট্রীয় জনতা দল সবসময় গরিব, বঞ্চিত, পিছিয়ে পড়া ও সমাজের প্রান্তিক মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে। ভবিষ্যতেও সেই লড়াই অব্যাহত থাকবে। তিনি কর্মীদের বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের কাছে দলের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

লালুপ্রসাদ আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও সংগ্রামের মাধ্যমে রাষ্ট্রীয় জনতা দল নিজের রাজনৈতিক পরিচিতি গড়ে তুলেছে। সামাজিক ন্যায়বিচারের আদর্শ থেকে দল কোনওদিনই সরে আসবে না বলেও তিনি জানান। সমাজের দুর্বল ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষাই রাজদের মূল লক্ষ্য বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত দলের প্রবীণ নেতারাও সাংগঠনিক শক্তি বাড়ানোর উপর জোর দেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুথ, পঞ্চায়েত ও গ্রাম স্তরে সংগঠনকে আরও সক্রিয় করার কৌশল নিয়ে আলোচনা হয়। তাঁদের বক্তব্য, শক্তিশালী সংগঠনই নির্বাচনী সাফল্যের চাবিকাঠি।

রাষ্ট্রীয় জনতা দলের প্রায় তিন দশকের রাজনৈতিক পথচলার উল্লেখ করে নেতারা বলেন, সামাজিক ন্যায়বিচারের রাজনীতিকে নতুন দিশা দেখিয়েছে এই দল এবং ভবিষ্যতেও সেই আদর্শ নিয়েই এগোবে।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল থেকেই দলীয় কার্যালয়ে কর্মীদের ভিড় উপচে পড়ে। পতাকা, ব্যানার, পোস্টার ও আলোকসজ্জায় সাজানো হয় গোটা প্রাঙ্গণ। তীব্র গরমের কথা মাথায় রেখে কর্মীদের জন্য ১১টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ও ১৫টি কুলারের ব্যবস্থা করা হয়। ঢাক-ঢোলের তালে প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।

ভরত তিওয়ারি এনকাউন্টার নিয়েও সরব রাষ্ট্রীয় জনতা দল

প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেই ভরত তিওয়ারি এনকাউন্টার প্রসঙ্গ ওঠে। দলীয় কর্মী ছোটু ছালিয়া বলেন, ভরত তিওয়ারি যদি আত্মসমর্পণ করে থাকেন, তাহলে তাঁকে গুলি করা উচিত ছিল না। তাঁর অভিযোগ, বিহারে জাতপাতের রাজনীতি উসকে দেওয়ার চেষ্টা চলছে। এদিন তিনি নাহি চালি তোহারো তানাশাহিয়া, জাগল বা বিহারিয়া... গানও পরিবেশন করেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, পাটনার কর্মসূচির পর আগামী ৫ জুলাই রাজ্যের সমস্ত জেলা সদরেও রাষ্ট্রীয় জনতা দলের ২৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande