
মাঙ্গালুরু, ১ জুলাই (হি.স.): ঝড়বৃষ্টির দাপটে ভয়াবহ ধস কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু-সহ মোট তিনজনের। বুধবার ভোররাতে নাগোরি এলাকার একটি আবাসিক এলাকায় দুর্ঘটনা ঘটে। রাতভর ভারী বৃষ্টির ফলে পাহাড় থেকে ধস নামার ফলে বেশ কয়েকটি বাড়ি মাটির নীচে চাপা পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ। কয়েক ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালিয়ে তিন জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, তিনজনকে প্রাণে বাঁচানো যায়নি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ