
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): মনরেগা এখন অতীত, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নের দিশায় দেশজুড়ে বুধবার থেকে কার্যকর হয়ে গেল 'বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন - গ্রামীণ বা 'ভিবি জি রামজি'। এর আওতায় এখন থেকে গ্রামীণ ভারতের শ্রমিকরা ১২৫ দিনের কাজের নিশ্চয়তা পাবেন।
এত দিন গ্রামীণ ভারতে ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রকল্পের নাম ছিল মনরেগা, যা বদলে করা হয়েছে ভিবি-জিরামজি। নতুন আইনে বলা হয়েছে, ২০৪৭ সাল পর্যন্ত দেশে উন্নয়নের রূপরেখা ‘বিকশিত ভারত’-এর সঙ্গতি রেখেই এই গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঠামো তৈরি করা হচ্ছে। কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিকে এক প্রকল্প শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ