প্রয়াত বিজয়া মেহতা, ভারতীয় নাট্যচর্চার এক যুগের অবসান
মুম্বই, ১ জুলাই (হি.স.): ভারতীয় নাট্যজগতে এক যুগের অবসান। প্রয়াত নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী তথা পরিচালক বিজয়া মেহতা। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে
প্রয়াত বিজয়া মেহতা, ভারতীয় নাট্যচর্চার এক যুগের অবসান


মুম্বই, ১ জুলাই (হি.স.): ভারতীয় নাট্যজগতে এক যুগের অবসান। প্রয়াত নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী তথা পরিচালক বিজয়া মেহতা। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

বিজয়ার প্রয়াণে ভারতীয় নাটক এবং চলচ্চিত্রজগতে নেমে এসেছে শোকের ছায়া। সংস্কৃতিজগতের বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ছয় দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে অসংখ্য শিল্পী, পরিচালক এবং নাট্যকর্মীকে অনুপ্রাণিত করেছেন বিজয়া। তাঁর নাট্যচিন্তা, নির্দেশনা ভারতীয় নাট্যজগতকে সমৃদ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্ম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande