ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যুতে শোক প্রকাশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের
গুয়াহাটি, ১১ জুলাই (হি.স.) : ভিয়েতনামের ফুকুওকা দ্বীপের উপকূলে স্পিডবোট উল্টে ১৫ জন ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ শনিবার নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে মুখ্
ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনা (ফাইল ফটো)


গুয়াহাটি, ১১ জুলাই (হি.স.) : ভিয়েতনামের ফুকুওকা দ্বীপের উপকূলে স্পিডবোট উল্টে ১৫ জন ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ শনিবার নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে মুখ্যমন্ত্রী এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্ৰী লিখেছেন, ‘অসমবাসীর পক্ষ থেকে আমি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই গভীর শোকের মুহূর্তে আমরা তাঁদের পাশে রয়েছি এবং প্রয়াতদের আত্মার সদগতি কামনা করছি।’

শোকবার্তার সঙ্গে মুখ্যমন্ত্রী ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রকাশিত নিহতদের নামের তালিকাও শেয়ার করেছেন।

হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত স্পিডবোটটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন স্থানীয় নৌকাকর্মী ছিলেন। দুর্ঘটনায় ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু এবং অপর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কী কারণে স্পিডবোটটি উল্টেছে, তা খতিয়ে দেখছে ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande