
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগে বিজেপিকে বিঁধলেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টি (এএপি)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, মানুষ আশা করেছিল, প্রধানমন্ত্রী কোনও চোরকে ছাড়বেন না এবং তাদের কঠোরতম শাস্তি নিশ্চিত করবেন। কিন্তু গত কয়েকদিনের ঘটনা এটাই দেখাচ্ছে যে চোর ও ডাকাতদের রক্ষা করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। জমি কেলেঙ্কারির কোনও তদন্ত হচ্ছে না, মন্দির নির্মাণে কমিশন আত্মসাতেরও কোনও তদন্ত হচ্ছে না। পূজার সামগ্রী চুরির বিষয়ে কয়েকটি ছোটখাটো তদন্ত করা হয়েছে, একটি ভুয়ো এসআইটি গঠন করা হয়েছে এবং একটি ভুয়ো এফআইআর দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী যে কোনও পদক্ষেপ নেবেন, সে বিষয়ে মানুষের আর কোনও আস্থা নেই।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, সারা দেশ জানে কারা ভোটের জন্য ভগবান রামের নাম ব্যবহার করেছে। গত ৪০-৫০ বছর ধরে ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগী দলগুলো ভগবান রামের নামে ভোট চাইতে কোনও চেষ্টাই বাকি রাখেনি, এবং ভগবান রামও তাদের ভোট দিতে কোনও চেষ্টাই বাকি রাখেননি। তারা কেন্দ্রে এবং ২১টি রাজ্যে সরকার গঠন করেছিল। তা সত্ত্বেও, তারা ভগবান রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ