
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : গুজরাটের মাঞ্জলপুর বিধানসভা কেন্দ্রের (১৪৫) উপনির্বাচনের জন্য ভিখাভাই রাবারিকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস।
দলের সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপাল এক বিবৃতিতে জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুমোদনের পর এই প্রার্থিপদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কংগ্রেসের দাবি, ভিখাভাই রাবারি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এবং স্থানীয় স্তরে সক্রিয় সংগঠক হিসেবে কাজ করে আসছেন। ভদোদরা অঞ্চলে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি বহু বছর ধরে তিনি কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সরব থেকেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য