তামিলনাড়ুতে বাস তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
চেন্নাই, ১২ জুলাই (হি.স.): তামিলনাড়ুর কারুর-কোয়েম্বাটুর জাতীয় সড়কের পাশে কারুপ্পামপালায়ামে অবস্থিত একটি বেসরকারি বাসের বডি-বিল্ডিং (বাস তৈরির) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; এতে তিনটি বাস ও নির্মাণকাজের বেশ কিছু সামগ্রী ব্যাপকভাবে ক্
তামিলনাড়ুতে বাস তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি


চেন্নাই, ১২ জুলাই (হি.স.): তামিলনাড়ুর কারুর-কোয়েম্বাটুর জাতীয় সড়কের পাশে কারুপ্পামপালায়ামে অবস্থিত একটি বেসরকারি বাসের বডি-বিল্ডিং (বাস তৈরির) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; এতে তিনটি বাস ও নির্মাণকাজের বেশ কিছু সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য মতে, কারখানাটির মালিক হলেন সেন্থিল কুমার। খবর পেয়ে দমকল কর্মীরা তিনটি দমকল ও জলের ট্যাঙ্কার নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে রাখা তিনটি বাস এবং বাস তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কীভাবে লাগল, তা তদন্ত করে দেখছেন দমকল কর্মীরা। এই অগ্নিকাণ্ডে কারখানা কর্তৃপক্ষর ব্যাপক ক্ষতি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande