ত্রিদেশীয় সফর শেষে স্বদেশ ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ছয় দিনের সফল সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নতুন দিল্লিতে ফিরে এসেছেন। শনিবার নিউজিল্যান্ড সফর শেষে, অকল্যান্ড থেকে নতুন দিল্লির উদ্দেশে রওনা হন তিনি। এই ৬ দিনে
প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর শেষ, অকল্যান্ড থেকে দিল্লি রওনা মোদী


নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ছয় দিনের সফল সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নতুন দিল্লিতে ফিরে এসেছেন। শনিবার নিউজিল্যান্ড সফর শেষে, অকল্যান্ড থেকে নতুন দিল্লির উদ্দেশে রওনা হন তিনি। এই ৬ দিনে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

অকল্যান্ডে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। ত্রিদেশীয় সফরের একেবারে শুরুতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি যান অস্টেলিয়া, শেষ পর্যায়ে তিনি পৌঁছন নিউজিল্যান্ড। সফল সফর শেষে শনিবারই ভারতের উদ্দেশে রওনা হন। আর রবিবার দেশে ফিরেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande