
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : কাতারের ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে সম্মান জানিয়ে আগামী ১৩ জুলাই (সোমবার) দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে ভারত সরকার।
রবিবার কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোকের দিন দেশের সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি ওই দিন কোনও সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে তাঁকে দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর নেতৃত্বে কাতার উন্নয়ন ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছেছিল। একই সঙ্গে তিনি ভারতের একজন প্রকৃত বন্ধু ছিলেন।
ভারত সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাতে শীঘ্রই কাতার সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর। সেখানে তিনি ভারত সরকারের পক্ষ থেকে কাতার সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে শোকবার্তা পৌঁছে দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য