দিল্লিতে মন্নম স্মৃতি মণ্ডপমের উদ্বোধন উপরাষ্ট্রপতির
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন রবিবার দিল্লিতে ''মন্নম স্মৃতি মণ্ডপম''-এর উদ্বোধন করেন। উল্লেখ্য, এই মণ্ডপমটি মন্নম ইন্টারন্যাশনাল সেন্টারের একটি স্মৃতি কক্ষ। এদিন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল নায়ার সার্ভিস সোসাইটি (
দিল্লিতে মন্নম স্মৃতি মণ্ডপমের উদ্বোধন উপরাষ্ট্রপতির


নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন রবিবার দিল্লিতে 'মন্নম স্মৃতি মণ্ডপম'-এর উদ্বোধন করেন। উল্লেখ্য, এই মণ্ডপমটি মন্নম ইন্টারন্যাশনাল সেন্টারের একটি স্মৃতি কক্ষ। এদিন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল নায়ার সার্ভিস সোসাইটি (এনএসএস)-র দিল্লি শাখা। সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী মন্নথু পদ্মনাভনের একটি মূর্তিও উন্মোচন করেন উপরাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীও এদিন উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি ‘এক পেড় মা কে নাম’ অভিযানের অংশ হিসেবে এখানে বৃক্ষচারাও রোপণ করেন।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উপরাষ্ট্রপতি সামাজিক ন্যায়বিচার, সমতা, শিক্ষা এবং সমাজসেবার প্রতি মন্নাথু পদ্মনাভনের আজীবন উৎসর্গের কথা তুলে ধরেন| বলেন, তাঁর আদর্শ একটি অন্তর্ভুক্তিমূলক ও সামঞ্জস্যপূর্ণ সমাজ গঠনে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। 'মন্নম স্মৃতি মণ্ডপম' প্রতিষ্ঠার মাধ্যমে মন্নাথু পদ্মনাভনের ঐতিহ্যকে সংরক্ষণ করার ও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিল্লির নায়ার সার্ভিস সোসাইটির প্রচেষ্টার প্রশংসাও করেন উপরাষ্ট্রপতি।

প্রসঙ্গত, মন্নথু পদ্মনাভন ১৯১৪ সালে নায়ার সার্ভিস সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন| তিনি কেরলমে নায়ার সম্প্রদায়ের উত্থানের জন্য সামাজিক ন্যায়বিচার, শিক্ষা, সমতা ও সমাজসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande