২০২৭-এর মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের
কলকাতা, ১৩ জুলাই (হি.স.): আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০১৭ সালের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ঐচ্ছিক বিষয়-সহ সব বিষয়ের পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০.৪৫ থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চ
২০২৭-এর মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের


কলকাতা, ১৩ জুলাই (হি.স.): আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০১৭ সালের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ঐচ্ছিক বিষয়-সহ সব বিষয়ের পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০.৪৫ থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।

একইসঙ্গে পর্ষদ জানিয়েছে, শারীরিক শিক্ষা, সোশ্যাল সার্ভিস এবং কর্মশিক্ষা পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে। বাংলা, ইংরেজি-সহ আরও ১২টি বিষয়ে প্রথম ভাষার পরীক্ষা নেবে পর্ষদ। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি ও বাংলা এবং নেপালি ভাষা বিষয়েও পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। প্রথম ভাষার পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা, ইতিহাস পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি, ভূগোল ১৯ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি গণিত, পদার্থ বিজ্ঞান ২৩ ফেব্রুয়ারি, জীবন বিজ্ঞান ২৪ ফেব্রুয়ারি এবং ঐচ্ছিক বিষয় ২৫ ফেব্রুয়ারি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande